কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, গ্রেপ্তার অর্ধশত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৪, ১৫: ৫৩

যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। এই সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের দখল করা হল থেকে বের করে ক্যাম্পাসের বাইরে পাঠানোর দাবি করেছে তারা। একই সঙ্গে বলেছে, এই অভিযানে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় আগে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক। ক্রমেই সেই আন্দোলন বড় হতে থাকে এবং যুক্তরাষ্ট্রের আরও অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে।

আন্দোলনের শুরু থেকেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর মনোভাব দেখিয়েছে। বিক্ষোভকারীরা হল দখলের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক করে নির্দেশ জারি করেছিল যে, আন্দোলন শেষ না করলে অংশগ্রহণকারীদের ছাত্রত্ব স্থগিত করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুমকি আমলে না নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। সর্বশেষ তাঁরা একটি হলও দখল করে নেন এবং ফিলিস্তিনি শিশু হিন্দের নাম অনুসরণ করে সেটির নামও রাখেন হিন্দস হল।

তবে বিষয়টি ভালোভাবে নেয়নি কলাম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তাঁরা শিগগির পুলিশ ডেকে পাঠায়। স্থানীয় সময় গতকাল রাত ৯টার দিকে অভিযান শুরু করে পুলিশ। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে বিক্ষোভকারীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল উদ্ধার করার দাবি করেছেন নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তিন ঘণ্টার মধ্যেই ক্যাম্পাস বিক্ষোভকারীমুক্ত হয়ে যায়। এ সময় তিনি জানান, এই অভিযান চলাকালে বেশ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হল দখলমুক্ত করার পাশাপাশি তারা ক্যাম্পাসে বিক্ষোভকারীদের যেসব তাঁবু বা অস্থায়ী আবাস আছে, তাও- সরিয়ে ফেলবে।

এদিকে, পুলিশ হ্যামিল্টন হল দখলমুক্ত করে দিলেও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোশে শফিক তাৎক্ষণিক একটি চিঠিতে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে আগামী ১৭ মে পর্যন্ত কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে থেকে যেতে অনুরোধ করেছেন, যাতে করে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং নতুন করে বিক্ষোভকারীরা আর কোনো তাঁবু বসাতে না পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস। গত ১৭ এপ্রিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের সরাতে ক্যাম্পাসে নিউইয়র্ক পুলিশ প্রবেশ করে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে। গত এক সপ্তাহে পুলিশ ৫৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৮ ঘণ্টা আগে