যুক্তরাষ্ট্রে শতাধিক টর্নেডোতে ৫ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার কিছু এলাকা ও নিকটবর্তী গ্রেইট প্লেইন্স রাজ্যগুলোতে বেশ কিছু টর্নেডো আঘাত হেনেছে। এতে ৫ জন প্রাণ হারিয়েছেন।

কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার মূলত নেব্রাস্কা ও আইওয়ায় ৭৮টি টর্নেডো আঘাত হেনেছে। এছাড়া টেক্সাসের উত্তরাঞ্চল এবং ওকলাহোমা থেকে মিসৌরী পর্যন্ত আরো ৩৫টি টর্নেডোর আঘাত হানার খবর পাওয়া গেছে।

এসব টর্নেডোর কারণে কিছু কিছু এলাকায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে রোববার আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও আরো টর্নেডোসহ চরম আবহাওয়া অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

ওকলাহোমার দক্ষিণ মধ্যাঞ্চলের সুলফুরে শনিবার ভয়াবহ টর্নোডো আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ওকলাহোমার গভর্ণর কেভিন স্টিট রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, টর্নেডোর কারণে রাজ্যজুড়ে ৪ জন প্রাণ হারিয়েছে।

তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত ১২টি অঞ্চলে মানবিক সহায়তা ত্বরাণি¦ত করতে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে আইওয়ায় শুক্রবার টর্নোডোর আঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছে। তার পরিবার এ কথা জানিয়েছে।

টর্নেডোর আঘাতের কারণে রোববার বিকেল পর্যন্ত টেক্সাসের ২৫ হাজার বাড়িঘর এবং ওকলাহোমার ১৯ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুতবিহীন অবস্থায় ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এ অঞ্চলে প্রতি বসন্তেই প্রায়ই টর্নেডো আঘাত হেনে থাকে। তবে এবারের মতো এতো বেশি টর্নোডোর আঘাত হানার বিষয়টি ব্যতিক্রম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৮ ঘণ্টা আগে