ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৭
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগও বাড়ানো হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এইচআর ৫৩৩৪ বিলে সই করেন। আইনটিতে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগের পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

নতুন আইনের ফলে ১৯৯৬ সালের ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’ আরও পাঁচ বছর কার্যকর থাকবে। এর আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র। তবে আইনে ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

ইরানের জ্বালানি খাতের যেসব কর্মকাণ্ডে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে, তার মধ্যে রয়েছে দেশটির পেট্রোলিয়াম কেনা, পরিবহন ও অর্থায়ন, বিমা-সংক্রান্ত ব্যবসা এবং পেট্রোলিয়াম প্রকল্পে বিনিয়োগ।

এদিকে নতুন ও আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছে।

ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই চীনে যায়। ইরানের তেল বিক্রি ও পরিবহনে ভূমিকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতের তেল ব্যবসায়ী, জাহাজ কোম্পানি এবং ট্যাংকার পরিচালনাকারীদের বিরুদ্ধেও আগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা বা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। পাশাপাশি মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ এবং ডলারে লেনদেনের ওপরও বিধিনিষেধ আসতে পারে।

আইনটির নামকরণ করা হয়েছে গত জুলাই মাসে মারা যাওয়া রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে। আইনটি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নতুন সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা বিদেশি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পরোক্ষ নিষেধাজ্ঞার ঝুঁকিও আগামী পাঁচ বছর বহাল থাকবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি করলো যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক

গ্রিনল্যান্ডকে দখল বা অধিগ্রহণ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের হুমকির পর এই চুক্তি হলো। তিনি জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বলেছিলেন, প্রতিরক্ষার দিক থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

৫ ঘণ্টা আগে

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ হামলা, তাইজে ৩০ হুতি নিহত

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের সংঘাতময় অঞ্চলগুলোতে দুই পক্ষের সংঘাত ও হামলা দিন দিন আরও তীব্র হচ্ছে।

৫ ঘণ্টা আগে

কলকাতায় নারী ও শিক্ষার্থীদের জন্য হটলাইন চালু করছে বাংলাদেশ উপহাইকমিশন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী সেবা প্রার্থী ও ছাত্রছাত্রীদের সেবা গ্রহণ আরও সহজ করতে পৃথক হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম দুমা নির্বাচন রাশিয়ায়, ‘অনুমিত ফলে’র অপেক্ষা

ইউনাইটেড রাশিয়া গত ২৩ বছর ধরেই স্টেট দুমায় প্রভাবশালী অবস্থানে রয়েছে। এর পাশাপাশি কমিউনিস্ট পার্টি ও ডানপন্থি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিসহ কয়েকটি দল পার্লামেন্টে থাকলেও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তারা সাধারণত পুতিনের দলের অবস্থানের সঙ্গেই থাকে।

১৭ ঘণ্টা আগে
Advertisement