গাজার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন। কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমত হিমশিম খাচ্ছেন।

বিক্ষোভ থামাতে গত সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গ্রপ্তোর করা হয়।

অন্যদিকে, ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার বার্কলেসহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

এদিকে, বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার জেরে গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। এরপর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ ও তর্ক-বিতর্কের চর্চা বাড়তে থাকে।

উভয়পক্ষের শিক্ষার্থীরাই দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ এবং ইসলামভীতি দুইটাই বেড়েছে। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে গ্রপ্তোর করে, যা সারা বিশ্বেই বেশ আলোচিত হয়। অন্যদিকে, শিক্ষার্থীদের গ্রপ্তোরের ঘটনায় যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এদিকে, ইসরায়েল-হামাস সংঘাত মঙ্গলবার ২০০ তম দিনে গড়িয়েছে। তবে যুদ্ধবিরতির তেমন কোনো অগ্রগতি নেই। ইসরায়েলি আগ্রাসনও থামার কোনো লক্ষণ নেই।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বি্লঙ্কেন বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইহুদা ব্যাটেলিয়নের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে। তবে ইসরায়েলের কুখ্যাত সেনা ইউনিটটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেননি তিনি।

সূত্র : বিবিসি, আলজাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৮ ঘণ্টা আগে