ট্রাম্প নোবেল পুরস্কার চাইলে গাজার যুদ্ধ থামাতে হবে: ম্যাখোঁ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চাইলে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ফ্রান্সের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ইসরায়েলের ওপর চাপ তৈরি করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা শুধু ট্রাম্পেরই আছে।

রয়টার্সের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরে নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যোগ্য বলে দাবি করে আসছেন। সবশেষ তিনি বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধসহ সাতটি যুদ্ধ বন্ধ করেছেন তিনি। এ জন্য তাকে সাতটি নোবলে পুরস্কার দেওয়া উচিত।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে ইউরোপের দেশগুলো গত কয়েকদিনে শক্ত অবস্থান নিয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল ও ফ্রান্স। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে এসব দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

এ প্রসঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ইমানুয়েল ম্যাখোঁ। মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে। কিন্তু যুক্তরাষ্ট্র করছে।

ট্রাম্প নিজে অবশ্য পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় খুশি হতে পারেননি। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমাদের গাজার যুদ্ধ এখনই থামাতে হবে। এখনই শান্তি আলোচনা শুরু করতে হবে।

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার প্রসঙ্গ টেনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি দেখছি একজন আমেরিকান প্রেসিডেন্টকে যিনি আজ সকালে বলেছেন, তিনি শান্তি চান। তিনি সাতটি সংঘাতের সমাধান করেছেন। এ কারণে শান্তিতে নোবেল পুরস্কার চান।

ম্যাখোঁ বলেন, আপনি (ডোনাল্ড ট্রাম্প) সাতটি সংঘাতের সমাধান করতে পারেন। কিন্তু এই পুরস্কার (শান্তিতে নোবেল) সম্ভব কেবল তখনই, যখন আপনি এই সংঘাত (ফিলিস্তিন-ইসরায়েল) থামাবেন।

এর আগে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানেরমতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। তবে ট্রাম্প আরও আগে থেকেই দাবি করে আসছেন, তিনি এই সম্মান পাওয়ার যোগ্য।

হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলিও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য অন্য সবার চেয়ে বেশি কাজ করেছেন। তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন বলেই বিশ্বে স্থিতিশীলতা এসেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৪ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৪ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৭ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

১৮ ঘণ্টা আগে