ট্রাম্পের দায়মুক্তির শুনানি আদালতে

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কৃতকর্মের জন্য ফেৌজদারি মামলার অভিযোগ থেকে দায়মুক্তি পাবেন কি না, তা নিয়ে গতকাল বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে।

বিশে্লষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাহী প্রশাসনের পরিধির ওপর এই রায়ের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে, কারণ হোয়াইট হাউসে ফেরার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার ষড়যনে্ত্রর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেন বিশেষ কঁেৌসুুলি জ্যাক স্মিথ। তবে ট্রাম্পের আইনজীবীদের যুক্তি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে কৃতকর্মের জন্য পুরোপুরি দায়মুক্তি পাবেন ট্রাম্প।

এদিকে গত মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতে পর্নোগ্রাফি তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণে ঘুষ দেওয়ার অভিযোগে করা মামলার শুনানিতে সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, ফেৌজদারি মামলা চলাকালে মামলা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো মন্তব্য না করতে আদালতের দেওয়া আদেশ ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন ট্রাম্প।

এর আগে গত সোমবার মামলার প্রথম দিনের শুনানিতে সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাথিউ কোলঅ্যাঞ্জেলো বলেন, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে এক লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প এবং ওই অর্থ আইনজীবীর ফি হিসেবে চালিয়ে দেন। প্রসঙ্গত, ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি আদালতে ফেৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।

সূত্র : সিএনএন, এএফপি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৮ ঘণ্টা আগে