ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের পর এবার ভারতকেও প্রাণঘাতী মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল সরবরাহকারী বলে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশ অপরাধী চক্রগুলোর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশ করা হয় এই বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন (‘অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট’বা এটিএ)।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো প্রায়ই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত। যেমন : চীন ও ভারত। মাদক পাচারকারীদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও কাঁচামালের উৎস এই দেশগুলো। অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক এবং পিল তৈরির হাতিয়ারের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত।
উল্লেখযোগ্য বিষয় হলো যুক্তরাষ্ট্র এই প্রথম ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে চীনের সঙ্গে ভারতকেও এক কাতারে দাঁড় করিয়েছে।
অথচ গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, মেক্সিকোর মাদক চক্রগুলো কয়েকটি দেশ থেকে কম পরিমাণ রাসায়নিক পায়, এর মধ্যে একটি দেশ ভারত। আর চীনকে বলা হয়েছিল প্রধান সরবরাহকারী দেশ। ফেন্টানিলকে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবেই গণ্য করে যুক্তরাষ্ট্র।
এ মাদক পাচারের কারণে যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
৪ ঘণ্টা আগে
সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।
৪ ঘণ্টা আগে
ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৭ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
১৮ ঘণ্টা আগে