ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে বিতর্কিত তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে ভারত ভিত্তিক চারটি প্রতিষ্ঠান এবং তিন জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নতুন ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, তেহরানের আয়ের উৎস বন্ধ করে অর্থনীতি ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই বৈশ্বিক অভিযান চালানো হচ্ছে। নতুন ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় ভারতের চার প্রতিষ্ঠানের পাশাপাশি দেশটির তিন ব্যবসায়ী হরিশ রামচন্দ্র রাঙ্গি, ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং প্রশান্ত গার্গের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতভিত্তিক প্রতিষ্ঠানগুলো হলো পোরটিজ পার্টনার্স এলএলপি, সদাশিবা ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা তিন ভারতীয় নাগরিক হলেন পোরটিজ পার্টনার্সের দুই অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটটেকের প্রশান্ত গার্গ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, কাস্টমস ব্রোকার প্রতিষ্ঠান পোরটিজ পার্টনার্স ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির চালান আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে।

এ ছাড়া সদাশিবা ওভারসিজের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ রয়েছে। পিপি সফটটেক ও প্রকৃতিস ইনফ্রা ইমপেক্সের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি ডলার করে ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, সংগ্রহ, বিক্রি, পরিবহন বা বাজারজাতকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য লেনদেনে জেনেশুনে জড়িত থাকার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একই সময়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য থেকে আয় কমিয়ে দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করাই এসব পদক্ষেপের লক্ষ্য।

ইরানের অর্থনীতিকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছিল, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানানো হয়েছিল।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি কূটনৈতিক মিশনে কর্মীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনার কারণে এসব মিশন থেকে কর্মীদের সরিয়ে নেওয়া বা জনবল কমিয়ে দেওয়া হয়েছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে, স্বল্পমেয়াদে ইরানের সঙ্গে সংঘাত আরও বড় আকার ধারণ করার ঝুঁকি কিছুটা কমেছে। তবে কয়েকটি দূতাবাস শুরুতে সীমিত জনবল নিয়ে কার্যক্রম চালাবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ মার্কিন তালিকা থেকে ৪৭ বছর পর মুক্ত সিরিয়া

এর আগে ৮ জুলাই ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে সিরিয়াকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানায়। রুবিও তখন বলেছিলেন, নিষেধাজ্ঞা শিথিলের ফলে সিরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে এবং দেশটির পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে।

১৯ ঘণ্টা আগে

আইআরজিসির ৫ কমান্ডারের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যে পাঁচ কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন— আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলি আবদোল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি, আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান ও আইআরজিসির গোয়েন্দা

২০ ঘণ্টা আগে

ইমরান খানের মুক্তি ও চিকিৎসায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেমিমা

ইমরানের কারাবাসকে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে বর্ণনা করে জেমিমা অভিযোগ করেন, গত তিন বছর ধরে সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে তার রাজনৈতিক বিরোধীরা ইমরানকে ‘নিষ্ঠুরভাবে শাস্তি’ দিয়ে আসছে। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, এ আচরণ নির্যাতনের পর্যায়ে পড়ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, দীর্ঘদিনের এই বন্দিত

১ দিন আগে

ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের সম্পর্কে যে চরম তিক্ততা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সাত বছর লেগে গেল। এবার চারশত কর্মকর্তা সঙ্গী করে আবারও ভারত সফরে আসছেন শি জিনপিং।

১ দিন আগে