ইরানের ৩ তেলের ট্যাংকারে মার্কিন হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর কঠোর পাল্টা পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, জবাবে তারা ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সফল হামলা চালিয়েছে।

সেন্টকম জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান একাধিক হামলা চালায়। তবে মার্কিন বাহিনী তা সফলভাবে এড়িয়ে যেতে সক্ষম হয় এবং এতে কোনো মার্কিন সামরিক সদস্য আহত হননি।

হামলার পরপরই পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী ইরানের খার্গ দ্বীপের কাছে 'এম/টি ডাউনি' এবং জাস্ক উপকূলের কাছে 'এম/টি স্টার্ক ১' নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানায় এবং সেগুলোকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেয়। এছাড়া ওমান উপসাগরের কাছে থাকা 'এম/টি কায়লো' (যা 'নোক্সেন' নামেও পরিচিত) নামের আরেকটি খালি ট্যাংকার ধ্বংস করা হয়। অভিযানের আগে ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানানো হয়।

সেন্টকমের প্রকাশিত ফুটেজে দেখা যায়, নিখুঁত নিশানায় প্রজেক্টাইল আঘাত হানার পর ট্যাংকারগুলোতে বিকট বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, অচল করে দেওয়া এই জাহাজগুলো আইআরজিসি এবং তাদের মিত্রদের বহু বিলিয়ন ডলারের রাজস্ব আয়ের অর্থনৈতিক নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খারগ দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরান। যুদ্ধ শুরুর আগে দেশটির অপরিশোধিত তেলের ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হতো। তবে এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের পর থেকে এই তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।

১৫ ঘণ্টা আগে

১০ দিন পর ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার আরও ২ জন

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে চীনের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিন নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে উদ্ধার করা হয়।

১৯ ঘণ্টা আগে

গাজায় ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হওয়ার পর ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন মালকা পরিবারের সদস্যরা। পরিবারটির প্রায় ৬০ জন সদস্য সেখানে আশ্রয় নিয়েছিলেন।

২১ ঘণ্টা আগে

কলকাতায় হোটেল সংকট, বিপাকে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা

চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এবার নতুন সংকটে পড়েছেন বাংলাদেশি রোগী ও তাদের স্বজনেরা। একের পর এক হোটেল ও গেস্টহাউস বন্ধ হয়ে যাওয়ায় শহরটিতে কম খরচে থাকার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও আশ্রয় না পেয়ে লাগেজ নিয়ে রাস্তার পাশে, ফুটপাতে এমনকি খোলা আকাশের নিচেও রাত কাটাতে হচ্ছে অনেককে।

২১ ঘণ্টা আগে
Advertisement