বিস্ফোরণে উড়ে গেল পহেলগাম হামলায় 'জড়িত' দুজনের বাড়ি

ডেস্ক, রাজনীতি ডটকম
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর টহল। ছবি: রয়টার্স

কাশ্মিরের পহেলগামে হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়ে গেছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআই ও এএনআইয়ের খবরে বলা হয়েছে, ওই দুজনের বাড়িতে বৃহস্পতিবার৷ (২৪ এপ্রিল) দিবাগত রাতে বিস্ফোরণ হয়। সেনা সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।

ঠোকেরের বাড়ি জম্মু কাশ্মিরের অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিল এবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার যে চার হামলাকারীর ছবি ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রকাশ করেছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল। পুলিশ জানিয়েছে, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।

এর আগে বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

বান্দিপুরায় গোলাগুলি, বিহত ১

কাশ্মিরের বান্দিপুরায় সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে গোলাগুলিতে লস্কর কম্যান্ডার আলতাফ লাল্লি মারা গেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। আলতাফ দ্য রেসিট্যান্স ফ্রন্টের সঙ্গেও জড়িত ছিল। এই সংগঠনই পহেলগামের হামলার দায় স্বীকার করেছে।

খবরে বলা হয়, বান্দিপোরায় তল্লাশি চালাচ্ছিল সেনা। তখন সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। তখন গোলাগুলিতে আলতাফের মৃত্যু হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা

বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

১০ ঘণ্টা আগে

দায়িত্ব নিয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত মোজতবা খামেনির

মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা করল।

১১ ঘণ্টা আগে

আলি খামেনির ছেলে মোজতবা খামেনিই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা

আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবার নামই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় ছিল। বিভিন্ন সূত্রের বরাতে তার নির্বাচিত হওয়ার তথ্য এর আগে ইরানের গণমাধ্যমেও এসেছে। পরে রোববার (৮ মার্চ) রাতে ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণা করে।

১৭ ঘণ্টা আগে

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি ও ভারতীয় নিহত

আজ রোববার (৮ মার্চ) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের এ হামলায় আরও ১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

১ দিন আগে