তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

ডেস্ক, রাজনীতি ডটকম
জার্মানির বারগ্যান্ডি শহরে তাপপ্রবাহ মোকাবিলায় বসানো হয়েছে কুলিং স্টেশন। ইউরোপের অন্য শহরগুলোতেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

উত্তর গোলার্ধে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। সহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বায়ু ও শক্তিশালী উচ্চচাপ বলয়ের প্রভাবে পশ্চিম ও মধ্য ইউরোপ জুড়ে সৃষ্টি হয়েছে 'হিট ডোম'। এতে দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে। চলতি বছরে এটি ইউরোপে আঘাত হানা দ্বিতীয় বড় তাপপ্রবাহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ফ্রান্স: ট্রেন চলাচলে বিঘ্ন, সতর্কতা জারি

গরমের তীব্রতায় ফ্রান্সের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা জুড়ে, অর্থাৎ ৩৫টি বিভাগে সর্বোচ্চ মাত্রার লাল সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত তাপের কারণে রেললাইনের সম্প্রসারণ এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় জাতীয় রেল সংস্থা এসএনসিএফ ৭১টি আন্তঃনগর ট্রেন চলাচল বাতিল করেছে। পরিস্থিতি মোকাবিলায় সাড়ে তিন হাজার কর্মীকে রেল নেটওয়ার্ক পর্যবেক্ষণে এবং আরও দুই হাজার কর্মীকে জরুরি মেরামত কাজে নিয়োজিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তীব্র গরমের মধ্যেও দেশটির ঐতিহ্যবাহী 'ফেত দ্য লা মিউজিক' উৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে লাল সতর্কতায় থাকা এলাকাগুলোতে জনসমক্ষে মদ্যপান নিষিদ্ধ করেছে সরকার। এ ছাড়া প্যারিসের ল্যুভর জাদুঘরের কাচের পিরামিডের নিচে আয়োজন করা একটি বিনা মূল্যের কনসার্ট বাতিল করা হয়েছে।

জার্মানি: ঝড়ে স্থগিত বার্লিন ওপেনের ফাইনাল

জার্মান আবহাওয়া বিভাগ সোমবার ও মঙ্গলবার সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ৩৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে প্রবল বজ্রঝড় ও ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বার্লিন ওপেন টেনিস টুর্নামেন্টের নারী এককের ফাইনাল চলাকালে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভার মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়।

এদিকে তাপপ্রবাহে নদী ও হ্রদে ভিড় বাড়ায় জার্মান লাইফ-সেভিং অ্যাসোসিয়েশন (ডিএলআরজি) সাঁতারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। সপ্তাহান্তে দেশটির বিভিন্ন অঞ্চলে নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে পাঁচজন নিখোঁজ বা নিহত হয়েছেন।

ইতালির রোমে রাস্তার পাশের ঝরনায় স্বস্তি খুঁজছেন পথচারীরা৷ ছবি: সংগৃহীত
ইতালির রোমে রাস্তার পাশের ঝরনায় স্বস্তি খুঁজছেন পথচারীরা৷ ছবি: সংগৃহীত

ইতালি ও স্পেন: ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা

ইতালির বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। এ পরিস্থিতিতে বোলোনিয়া, ফ্লোরেন্স, মিলান ও তুরিনসহ আটটি শহরে লাল সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

অন্যদিকে স্পেনের আবহাওয়া সংস্থা এএমইটি দেশের বিভিন্ন অঞ্চলে লাল ও কমলা সতর্কতা জারি করেছে। আইবেরীয় উপদ্বীপের বিস্তীর্ণ এলাকা এবং মায়োরকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

তীব্র গরমের কারণে মাদ্রিদে স্পেন জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ম্যাচের নির্ধারিত উন্মুক্ত প্রদর্শনীও বাতিল করা হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অর্ধেকেরও বেশি বাংলাদেশি

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে

৪ ঘণ্টা আগে

শ্রীলঙ্কায় ২ কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩— বন্দির চাপে বাড়ছে সংকট

১১ ঘণ্টা আগে

মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএফকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা রাশিয়ার

২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।

১২ ঘণ্টা আগে

রাজনৈতিক আশ্রয় ইস্যুর সমাধান, কূটনৈতিক সম্পর্কে ফিরল মেক্সিকো-পেরু

সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

১৩ ঘণ্টা আগে