ডেস্ক, রাজনীতি ডটকম

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী নৌবহরের অধিকারকর্মীদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়েছে।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফ্রিডম ফ্লোটিলা নৌবহর গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এ যাত্রায় অংশ নিয়েছিল মোট নয়টি নৌযান, যেখানে ছিলেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা। একই সঙ্গে অংশ নিয়েছিল থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা নৌবাহিনীর আটটি নৌযান।
বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি সেনারা নৌবহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিকদের আটক করে। এরপর তাদের আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়, যা নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং ইসরায়েলের সবচেয়ে বড় আটককেন্দ্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখানে আটক ফিলিস্তিনিরা নৃশংসভাবে নির্যাতনের শিকার হন।
থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা জানিয়েছে, মোট ১৪৫ জনকে বেআইনিভাবে আটক করা হয়েছে। তাদের অনেককে কারাগারে রাখা হয়েছে জুলুমমূলক অবস্থায়। মারধর ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। আদালাহর আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আজ আদালতে শুনানি হতে পারে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পূর্ণ আইনি সুবিধা পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যেই ফ্রান্স, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে, গত সপ্তাহে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে আটক করা হয়েছিল, যেখানে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। পরে অধিকাংশকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হয়।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মসজিদসহ গ্রামের ভবনগুলোর দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা। রোববার ভোরে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
১৫ ঘণ্টা আগে
হামলায় বিরতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প সব সময়ই স্পষ্ট করে বলেছেন, কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। তবে ইরান যদি আন্তরিকভাবে আলোচনার টেবিলে না আসে, তাহলে কী ঘটতে পারে, সেটিও তিনি তাদের দেখিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে
শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ব্র্যান্ডেনবার্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
২১ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নিজের কাছে যেটি সঠিক মনে হবে, সেটিই তিনি প্রকাশ করবেন। ব্রিটেনের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে তাঁর দ্বিধা থাকবে না।
১ দিন আগে