ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৯
ইসাম আবদাল্লাহ

লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক সাংবাদিক। গত শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল–শাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই সাংবাদিকের নাম ইসাম আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

আহত সাংবাদিকদের মধ্যে আল–জাজিরার দুজন সাংবাদিক রয়েছেন। তাঁরা হলেন প্রতিবেদক কারমেন জোওখাডার ও ফটোগ্রাফার এলি ব্রাখিয়া।

আল–জাজিরা এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

৭ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

৮ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

১০ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

১০ ঘণ্টা আগে