মার্কিন-সৌদি ১০০ বিলিয়ন ডলার অ‍‍স্ত্র চুক্তি করতে যাচ্ছে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৫, ১৯: ০১

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানা চার দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে রিয়াদে অবস্থান করছেন তিনি।

এ প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিলো জো বাইডেন ক্ষমতায় থাকার সময় ২০২১ সালে।

ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন।

এর আগে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড দেশ দুটির সম্পর্কে প্রভাব ফেলেছিল। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন।

কিন্তু সৌদি আরব বরাবরই এই অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে আসছে।

সৌদি সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন। এই সফরে গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সময় ভোর ২টা ৪৯ মিনিটে (সৌদি সময় সকাল ৯টা ৪৯ মিনিটে) এয়ার ফোর্স ওয়ান রিয়াদে অবতরণ করে। সৌদি আকাশসীমায় প্রবেশের সময় এফ-১৫ যুদ্ধবিমানগুলো তাকে ঘিরে রাখে, যা কূটনৈতিক সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

১৯ ঘণ্টা আগে

প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানের প্রতি হামাসের আহ্বান

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী যেকোনো উপায়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। ইরানের নেতৃত্বকে ‘ভাই’ সম্বোধন করে হামাস আহ্বান জানিয়েছে, প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করা হয়।

১৯ ঘণ্টা আগে

আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়ে সম্ভবত অক্ষম হয়ে পড়েছেন—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার বক্তব্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় মোজতবা খামেনি আহত হন।

১৯ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অংশ নিচ্ছেন ২৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে উভচর যুদ্ধজাহাজ

শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত নিজস্ব ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

২১ ঘণ্টা আগে