ইরান যুদ্ধে অংশ নিচ্ছেন ২৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে উভচর যুদ্ধজাহাজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৩: ৫৬
যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের কয়েকজন সদস্য। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওনা দিয়েছেন। যুদ্ধে এই প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি ইউনিট মোতায়েন করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত নিজস্ব ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। ছবি: সংগৃহীত
উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। ছবি: সংগৃহীত

জাহাজটি থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলা কিংবা ইরানের কোনো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন হলে তাদের ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল অভিযানে এটিই প্রথম বড় আকারের মার্কিন স্থলসেনা মোতায়েন। যদিও মেরিন সেনারা স্থল ও সমুদ্র— উভয় পরিবেশেই অভিযান পরিচালনায় সক্ষম।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে বিশ্লেষকরা ধারণা করছেন, চলমান সংঘাতে দেশটি ধীরে ধীরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং দ্রুত যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৫ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

১৭ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডের পথে জে ডি ভ্যান্স, শুরু হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।

১ দিন আগে

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

১ দিন আগে