রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’, ভারতের ওপর আরও ২৫% শুল্ক ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে।

বিবিসর খবরে বলা হয়েছে, বুধবার (৬ আগস্ট) ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করেন। এতে বলা হয়েছে, এই আদেশ জারির ২১ দিন পর থেকে এটি কার্যকর হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না।

এরই মধ্যে গত ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প পরে বলেছিলেন, আগামী শুক্রবার বা ৮ অগাস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হলে এই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে থাকা যেকোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।

তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। চীন, ভারত ও তুরস্ক এসব পণ্যের সবচেয়ে বড় ক্রেতা মস্কোর।

এদিকে ভারতের ওপর আরও শুল্ক চাপানো নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতও। তারা বলেছিল, রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি যেসব চুক্তি রয়েছে, রাতারাতি সেগুলোর অবসান ঘটানো সম্ভব না।

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে নিশানা করলেও তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলেও জানায় দিল্লি। বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে নিশানা করছে।

বর্তমানে ভারত রাশিয়ার খনিজ তেলের সব থেকে বড় আমদানিকারক দেশ। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের ওপরে আক্রমণ করার পর থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে। তবে সেই সময় থেকেই রাশিয়ার কাছে ভারত বড় বাজার হয়ে উঠেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সাড়ে তিন শে কোটি ডলারের বাণিজ্য চালিয়েছে। ভারত সাফ জানিয়ে দেয়, যেকোনো বড় অর্থনীতির দেশের মতোই নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের প্রস্তাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বললেন ‘লাগবে না, ধন্যবাদ’

ট্রাম্পের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিয়েলসেন। তিনি বলেছেন, ‘লাগবে না, ধন্যবাদ— গ্রিনল্যান্ডে নাগরিকদের জন্য ইতোমধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে।’

১ দিন আগে

কাশ্মিরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি ‘এনকাউন্টারে’ নিহত

গত দুই বছর ধরে কিশতওয়ার এলাকায় সক্রিয় থাকা সাইফুল্লাহ অন্তত ২০ বার অভিযানের মুখে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ টাকা। এবার নিরাপত্তা বাহিনীর ২১ বারের চেষ্টায় তিনি এনকাউন্টারে নিহত হলেন।

১ দিন আগে

ট্রাম্পের বাসভবনে প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

পাম বিচে অবস্থিত বাসভবনটি মূলত ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই শ্বেতাঙ্গ ব্যক্তি সেখানকার ফটকের আশপাশে সন্দেহজনভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে থামিয়ে তল্লাশি করা হলে তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান পাওয়া যায়।

২ দিন আগে

বিক্ষোভে ৩২ হাজার নিহতের দাবি ট্রাম্পের, ইরান বলছে ৩ হাজার

২ দিন আগে