ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

অভ্যুত্থান এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার দেওয়া এ রায়ে পাঁচ বিচারপতির মধ্যে চারজনই তাকে দোষী সাব্যস্ত করেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি সরকার উৎখাতের চেষ্টা করেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় এড়াতে ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো। তাকে বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়, যার সবগুলোতেই তিনি দোষী সাব্যস্ত হন।

অভিযোগগুলো হলো— সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের চেষ্টা, অভ্যুত্থানের ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ধ্বংস ও সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থানে ক্ষতি সাধন।

২০২৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে লুলা দা সিলভা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে এক সপ্তাহ পর, ৮ জানুয়ারি হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় হামলা চালায়। তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে ভাঙচুর করে। নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে প্রায় ১,৫০০ জনকে গ্রেফতার করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১ দিন আগে