স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে ১১০০ জনের বেশি মানুষের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৫: ৫৯
ছবি: রয়টার্স

ইউরোপজুড়ে তীব্র তাপদাহের মধ্যে স্পেনে টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে ১ হাজার ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এই তথ্য প্রকাশ করে বলেছে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে এসব মানুষ মারা গেছে।

স্পেনে তীব্র তাপপ্রবাহ চলছে এবং তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে, যা ওখানকার মানুষের জন্য অসহনীয়। তাপপ্রবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা যেমন হিটস্ট্রোক, পানিশূন্যতা, হৃদরোগ এবং দাবানলের কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে।
বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য তাপপ্রবাহ খুবই বিপজ্জনক।

শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে গেলে হিট স্ট্রোক হয়, যা মৃত্যুঝুকি বাড়িয়ে দেয়। এছাড়াও, তাপপ্রবাহের কারণে বাতাসের গুণমান খারাপ হতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। দাবানল ছড়িয়ে পড়ার কারণেও মৃত্যু বেড়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়ছে।

বার্তা সংস্থা এএফপিকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা। গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo), যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে বর্তমান মৃত্যুর তথ্য তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ নির্ধারণে সহায়তা করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর তথ্যও যুক্ত করা হয়েছে।

যদিও MoMo সরাসরি উচ্চ তাপমাত্রাকেই মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করেনি, এটি এমন অতিরিক্ত মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান প্রদান করে, যেখানে তাপপ্রবাহ প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

এর আগে জুলাই মাসে একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১ হাজার ৬০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী, আরও তীব্র এবং ঘনঘন ঘটতে প্ররোচিত করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জা

১৪ ঘণ্টা আগে

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

১৬ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

১৮ ঘণ্টা আগে