যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার জেরে এবার হরমুজ প্রণালী ‘বন্ধ’

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ পথ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর ছাড় দেয়নি ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এবার ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় মধ্যরাতে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রণালী বন্ধের সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে।

আইআরজিসির দাবি, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের আদেশ জারি করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অপারেশন অ্যাসপাইডসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে ভিএইচএফ রেডিওতে বারবার সতর্কবার্তা পাঠানো হচ্ছে— কোনো জাহাজকে প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না।

এ সতর্কবার্তা ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন ও বিকল্প রুট বিবেচনার পরামর্শ দিয়েছে।

মধ্যপ্রাচ্যে সংকটে হরমুজ প্রণালীর আলোচনায় আসা নতুন কিছু নয়। এর আগেও ইসরায়েলি হামলা কিংবা মার্কিন হুমকি ও চাপের মুখে ইরান এই প্রণালী বন্ধ করেছে, যেটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি করিডোর হিসেবে পরিচিত। ইরান এই প্রণালীর উত্তর উপকূল নিয়ন্ত্রণ করে এবং তাদের আঞ্চলিক জলসীমা এই নৌ পথের একটি অংশ জুড়ে বিস্তৃত।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী ব্যবহার করে। সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানির প্রধান পথ এটি। ফলে এই রুটে যেকোনো বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজার, বিমা খরচ ও সামুদ্রিক নিরাপত্তায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইরান সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। এতে করে জ্বালানি তেল ও তরলীকৃত গ্যাসের দাম বেড়ে যেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এরদোয়ানের

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

৯ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘ডেডলাইন’ শেষে ইরানের ৫ সম্ভাব্য বিপজ্জনক পদক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।

১০ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

১১ ঘণ্টা আগে

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

১১ ঘণ্টা আগে