কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৬১

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এডিএফ বিদ্রোহীদের হামলায় একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় ৬১ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসলামিক স্টেটের সমর্থিত এই গোষ্ঠীটি চাপাতি ব্যবহার করে হামলাটি চালায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর রয়টার্সের।

স্থানীয় প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানিয়েছেন, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের দিকে উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে এ হত্যাকাণ্ড ঘটে।

তিনি বলেন, আমি প্রাথমিভাবে ৫০ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পেরেছি। রাত ৯টার দিকে নটোয়ো গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের সময় নিহতদের আটক করা হয় এবং তাদের বেশির ভাগকেই চাপাতি দিয়ে হত্যা করা হয়। তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

লুবেরোর সামরিক প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় ৬০ জনেরও বেশি, এ ছাড়া অনেকেই নিখোঁজ। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ এ অঞ্চলে জমি ও সম্পদ নিয়ে বহু মিলিশিয়া সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর মধ্যে এডিএফও অন্যতম। কঙ্গোর সেনাবাহিনী এবং তাদের মিত্র উগান্ডা জানিয়েছে, তারা এডিএফের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

গত মাসে এডিএফের একাধিক হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। একটি গির্জায় এই হামলা চালানো হয়। এতে ৩৮ জনের মৃত্যু হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১ দিন আগে