চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি মীরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি মীরসরাই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।
সেখানে ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছেন। আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি, তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, যেখানে আওয়ামী লীগের রাজনীতি পাশাপাশি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে।’
ফেরত আসা বাংলাদেশিরা হলেন— কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমাদ্দার, রাজশাহীর মো. আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও মো. রুহুল আমিন।
চট্টগ্রামের হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইটের পরে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সভাস্থলে আসতে শুরু করে নেতাকর্মী। মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের গুজরাট রাজ্যের ৬৬ জন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
চট্টগ্রামের চাঁন্দগাও র্যাব কার্যালয় থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত পলাশ সাহা র্যাব-৭ এ কর্মরত ছিলেন। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
প্রেস সচিব বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর ধরনের অপতথ্য ছড়াচ্ছে। আর এ কাজে তাদের সহায়তা করছে আওয়ামী লীগ।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ অংশের নাফ নদে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। তারা হলেন— রোহান (১২) ও মেজবাহ (১১)। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
বজ্রপাতে মৃত দুই শিক্ষার্থী হলো— পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও বিলাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। তারা দুজনেই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। আহত অবস্থায় একই গ্রামের সায়মন (৭) নামে আরেক শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন।
অপহরণের নয় দিন পর অবশেষে মুক্তি মিলেছে খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ শিক্ষার্থীর। বৃহস্পতিবার বিকালে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছে।
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি।