শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এর আগে আজ (বুধবার) দুপুরে শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গুম করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজীর আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়।
এর আগে, বুধবার (১৪ আগস্ট) বিকেলে পৌনে ছয়টার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে বের করা হয়। সামনে এবং পেছনে পুলিশের দুটি টহল গাড়ি দিয়ে আদালতে নেওয়া হয়েছে।
এর আগে, রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে (১৮) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।
২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে এবার ঢাকার সিএমএম আদালতে অপহরণ মামলা করা হয়েছে।
গত ডিসেম্বর থেকে সাবেক ভূমিমন্ত্রীর দেশের বাইরে অপ্রদর্শিত সম্পদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ ও ব্যাপক জনউদ্বেগ স্বত্ত্বেও কোনো ধরনের অগ্রগতি দেখা যায়নি।
আইএসপিআর জানায়, ঘটনায় আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে অফিস ছেড়ে পালিয়েছেন চার ডেপুটি গভর্নর। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন থেকে রাজনৈতিক এবং কয়েকটি শিল্প গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ করে আসছেন শীর্ষ কর্মকর্তারা। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কখনোই এরকমটা হতে পারে না। শীর্ষ কর্মকর্তাদের এতদিন অনিয়ম-দুর্নীতি প
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মেট্রোরেলে আগুন দেওয়ার ঘটনায় এবং সেতু ভবনের ভাঙচুরের দুই মামলায় জামিনে মুক্তিে পেয়েছেন। মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ও মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। এতে সোমবার (৫ আগস্ট) আনন্দ উল্লাসে মেতে ওঠে সারাদেশের জনগণ। তবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন। বিস্তারিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার, ইউরোসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক জন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
গত ২৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ জুলাই তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে জামিনের আ
বৃহস্পতিবার (১ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।