বাংলাদেশ ব্যাংক ছেড়ে পালালেন ৪ ডেপুটি গভর্নর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে অফিস ছেড়ে পালিয়েছেন চার ডেপুটি গভর্নর। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন থেকে রাজনৈতিক এবং কয়েকটি শিল্প গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ করে আসছেন শীর্ষ কর্মকর্তারা। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কখনোই এরকমটা হতে পারে না। শীর্ষ কর্মকর্তাদের এতদিন অনিয়ম-দুর্নীতি পরিদর্শনের কাজ করতে পারেননি অধীনস্তরা।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এবং কিছু কিছু নির্বাহী পরিচালকদের দায়িত্বহীনতা এবং অতি লোভের কারণে দেশের আর্থিক খাত আজ হুমকির মুখে। স্বাধীন দেশে এরকম দুর্নীতিবাজদের কোনো প্রয়োজন নেই।

আজ বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।

সূত্র মতে, সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান কর্মকর্তাদের ক্ষোভে পদত্যাগ করেছেন। তিনি নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, চার ডেপুটি গভর্নর (ডিজি), আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-র হেড ও পলিসি এডভাইজার আবু ফরাহান নাসের এর পদত্যাগ এর দাবি জানিয়েছি। এখন পর্যন্ত পদত্যাগ করেছেন কাজী ছাইদুর রহমান। নিজ কার্যালয়েই আটকা আছেন ছাইদুর। বাকিরা পালিয়েছেন।

প্রসঙ্গত, গত মার্চের শেষে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৯ শতাংশ।

কিন্তু সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বলছে, ব্যাংক খাতে খেলাপি ঋণের যে হিসাব প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক তা প্রকৃত চিত্র নয়।

পুনঃতফসিল, অপলোপন ও অর্থঋণ আদালতের হিসাব যোগ করলে দুর্দশাগ্রস্ত ঋণ সাড়ে ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

ভারতীয় ভিসা কার্যক্রম চালু, সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।

৩ ঘণ্টা আগে

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৫২১ জন

রোববার (২৮ জুন) পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এর আগে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফল প্রকাশ করা হয়।

৫ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ ইস্যুতে সংসদে বিএনপি-জামায়াতের তর্ক

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

৫ ঘণ্টা আগে