ডেস্ক, রাজনীতি ডটকম

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১৬ দিন। নতুন মেয়াদ অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেল কমিশন। রোববার (১২ জানুয়ারি) কমিশনের একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিটি ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে পাঠানো হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে এর অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর একটি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক, জনমুখী ও নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ গত ৯ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। কমিশন গঠনের প্রজ্ঞাপনে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের চাহিদা বোঝার জন্য কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগ, ৬টি জেলা এবং ৪টি উপজেলা সফর করে অংশীজনদের মতামত ও পরামর্শ সংগ্রহ করেছে। কমিশন এখন পর্যন্ত ২০টিরও বেশি সভা করেছে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরি করার আগে খসড়া সুপারিশগুলো আরও পর্যালোচনা করার জন্য কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া, লক্ষাধিক ব্যক্তি থেকে প্রাপ্ত জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত অনলাইন মতামত এবং নাগরিক পরিষেবার বিষয়ে নাগরিকদের দেওয়া সুনির্দিষ্ট মতামত এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
কমিশনের সদস্যরা ৬ থেকে ৭ জানুয়ারি কুমিল্লা, চাঁদপুর জেলা এবং মতলব উপজেলার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন, যা পরবর্তীতে কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে, কমিশনের মেয়াদ ইতোমধ্যে এক দফা বাড়ানো হয়েছিল এবং আগের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল ১৫ জানুয়ারি।

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
২ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
২ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
২ দিন আগে
শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।
৩ দিন আগে