কুমিল্লা প্রতিনিধি

আমরা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি বলে উল্লেখ করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ তারিখ আপনাদের যেই ভয় দেখাক না আমাদেরকে অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে যদি আপনাদের এ চিন্তা থাকে তাহলে বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়ন ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে।
যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান। ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব ইনশাআল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গত ১৭ বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল, যারা ভিন্নমত পোষণ করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল, গুম করা হতো, আয়না ঘরে নেওয়া হতো, ক্রসফায়ারে দেওয়া হতো, ভিন্ন মত ও চিন্তার মানুষগুলোকে বলা হতো পিন্ডি বা দিল্লি চলে যেতে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে তা আর হবে না, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমনভাবে দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে আপনি হিন্দু হোন বা মুসলমান হন, পাহাড়ি হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন বা সাঁওতাল হন আপনার এমন কোন পরিচয় থাকবে না বরং আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে সমমর্যাদা নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন।

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।
২ দিন আগে
সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা
৩ দিন আগে
দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।
৪ দিন আগে
রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।
৪ দিন আগে