প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি না এলেও জাতীয় নির্বাচন যথাসময়ে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, কোনো দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না- এ রকম কোনো বিধান সংবিধানে নেই। বিএনপি না আসলেও আরও অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে।
শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যে রকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়ত হবে না।
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যেকোনো পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব রকমের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সেন্ট পলস গির্জার পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে