ফিরছেন তারেক রহমান, উৎসবের আবহে বরণের প্রস্তুতি বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রায় দেড় যুগ পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অর্থাৎ ৩০০ ফিট সড়ক এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষও হয়ে এসেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, এরই মধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সপরিবারে পৌঁছেছেন। সেখান থেকে তার ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় অবতরণ করবে।

দীর্ঘ বিরতির পর তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে লাখ লাখ নেতাকর্মী আগের দিনই সংবর্ধনাস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে পুরো মঞ্চ এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছেন। বুধবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মঞ্চের আশপাশ।

অন্যদিকে এই সংবর্ধনা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশেপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিমও টহল দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে।

বিএনপির সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর সেখান থেকে তারেক রহমান সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, মা খালেদা জিয়াকে দেখতে।

এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমান যোগ দেবেন ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। সেখান থেকে চলে যাবেন গুলশানের বাসভবনে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর শনিবারেও (২৭ ডিসেম্বর) দুটি কর্মসূচি রয়েছে তারেক রহমানের। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এ জন্য তারেক রহমান সশরীর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না, সেটি পরে জানানো হবে। তবে ওই দিনই ভোটার হতে সব কাজ শেষ করবেন। এরপর ইনকিলাব মঞ্চের ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement