ঢাবি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, গ্রহণ করা হবে ১৯ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পরদিন ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাইয়ের পর ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদেএ তালিকা প্রকাশ করা হবে।
ডাকসু নির্বাচনে বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুই সপ্তাহ প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেদিনই ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে হল সংসদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর প্রায় তিন দশক আর এই নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০১৮ সালে কোটা আন্দোলনের পর ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বচনে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর। ছয় বছর বিরতির পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে