খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন দেশি-বিদেশি যেসব চিকিৎসক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৮
হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড রয়েছে তার চিকিৎসার দায়িত্বে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রেখে মায়ের চিকিৎসা তদারকি করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ এসব তথ্য জানান। এ সময় খালেদা জিয়াকে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের নামও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: রাজনীতি ডটকম
মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: রাজনীতি ডটকম

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তার সঙ্গে রয়েছেন ডা. এফ এম সিদ্দিকী, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. এ কিউ এম মহসিন, ডা. শামসুল আরেফিন, ডা. জিয়াউল হক, ডা. মাসুম কামাল, ডা. এ জেড এম সালেহ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. সাইফুল ইসলাম ও ডা. জাফর ইকবাল।

এর বাইরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ও সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডে বিদেশি চিকিৎসকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. হাবিবুর রহমান, ডা. রফিক উদ্দিন আহমেদ, ডা. জন হ্যামিলটন, ডা. হামিদ রব, ডা. জন প্যাট্রিক ও ডা. জেনিফার ক্রস। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ জানান, তারেক রহমান সার্বক্ষণিক তত্ত্বাবধানে করছেন মায়ের চিকিৎসার। বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্যরাও সার্বক্ষণিক খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন।

ডা. জাহিদ বিশেষভাবে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার, সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সরাও আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানাচ্ছে অন্য দেশগুলোও। ডা. জাহিদ বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান এবং ও ভারত— এই বন্ধুপ্রতিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি কোনো ধরনের গুজবে কান না দিতে দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানান ডা. জাহিদ। বলেন, দল কীভাবে আপনাদের তথ্য দেবে, তা এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সেভাবেই ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার আপডেট সবাইকে জানানো হবে।

দলের নেতাকর্মী ও দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা দীর্ঘ ছয় বছর সহযোগিতা করেছেন, এবারও ধৈর্য ধরুন।’ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তিনি দেশব্যাপী সবার দোয়া প্রার্থনা করেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় আক্রান্ত খালেদা জিয়ার ফুসফুসে নতুন করে সংক্রমণ দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় খুব একটা উন্নতি না হলে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে নেওয়া হয় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)।

এর মধ্যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আলোচনাও চলছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তত রাখা হয়েছে। তবে তকে দেশের বাইরে নিতে চিকিৎসকদের সবুজ সংকেত এখনো মেলেনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে
Advertisement