উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা শেষে উপদেষ্টা আইনজীবী এ এফ হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আইনজীবী ড.কামাল হোসেন বলেন, অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি বলে মন্তব্য করেন তিনি।

ড.কামাল হোসেন বলেন, যাকে হারিয়েছি তিনি সিনিয়র আইনজীবী ছিলেন। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনাকে হারানোয় বারে (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) একটা শূন্যতা সৃষ্টি হবে। যারা চিনতেন তারা ভালা বন্ধু এবং অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছেন। এ রকম লোক একজনের পর একজন আমরা হারাচ্ছি, যেটা খালি হচ্ছে সেটাকে পূরণ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় এ এফ হাসান আরিফের ভূমিকা স্মরণীয় ছিল, সেই ধরনের যারা অভিজ্ঞ লোক আইনজীবী হিসেবে এবং সমাজে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। আমি নিজে একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তার মাগফিরাত কামনা করি ও দেয়া করি।

উপদেষ্টা হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার দাফনের সময় পরবর্তীতে জানানো হবে।

হৃদ্‌রোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার সময় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয় হাসান আরিফকে। বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৪ দিন আগে