নদী বাঁচাতে দু-চারটি কলকারখানা বন্ধ করা হবে: রিজওয়ানা হাসান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

নদী বাঁচাতে প্রয়োজনে দু-চারটি কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে গাজীপুরে নদী বাঁচাতে যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সমন্বয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী ও পরিবেশ দিতে চাই, নদীর মাছগুলো এখন আর নেই। শিল্প, পয়ঃনিষ্কাশন ও পলিথিন দূষণ এই তিনটি কারণে নদী দূষণ হয়। পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে, বিকল্প খুজতে হবে।’

তিনি বলেন, ‘নদী সৃষ্টি করতে না পারলে, ধ্বংসের আধিকার আমাদের নেই। পানির বোতল ব্যবহারে পুরনো কালচারে ফেরত যেতে হবে। বন বিভাগের দখলে থাকা জমি মুক্ত করতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৩ দিন আগে