এনসিপির মার্চ টু গোপালগঞ্জ আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জে কর্মসূচি আজ বুধবার (১৬ জুলাই)।

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘দুর্ভেদ্য দুর্গ’ হিসেবে খ্যাত গোপালগঞ্জ। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার রাতের প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’

পরে ওই পোস্টের কমেন্টে সারজিস লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন সারজিস আলম। সেখানে তিনি বলেন, ‘বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল (বুধবার) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।’

এদিকে ভারতের একটি সংবাদমাধ‍্যম এই কর্মসূচি ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘মুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে’ শিরোনামের এই প্রতিবেদন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমানুষের কথা শুনতে জুলাইয়ের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি শুরু করে এনসিপি। ১৫ দিনে দলটি তিনটি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করেছে।

এ ছাড়াও বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতাদের শরীয়তপুরেও জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে পদযাত্রায় অংশ নেবেন তারা।

এরপর বুধবার সন্ধ্যা ৬টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে সভায় অংশগ্রহণ করবেন এনসিপি নেতারা। পরে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন জাজিরার নাওডোবা গোল চত্বরে হবে পথসভা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

১৭ ঘণ্টা আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

১ দিন আগে

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে৷ তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।

২ দিন আগে

হৃদরোগে আক্রান্ত বেগম সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ দিন আগে