কুমিল্লা-৪ এনসিপির— মনোনয়ন ফরম নিয়ে বললেন হাসনাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে ভোট করতে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় কুমিল্লা-৪ এনসিপি নিশ্চিত করেছে উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসন নিশ্চিত করেছে এনসিপি। এখন শুধু নির্বাচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা বাকি রইল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এনসিপি কার্যালয় থেকে নিজ সংসদীয় আসন কুমিল্লা-৪-এর মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলকে ঘায়েল করতে আওয়ামী লীগই আগুন সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে যে ককটেল বিস্ফোরণ ও বাসসহ নানা যানবাহনে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে দায়ী করেন হাসনাত। বলেন, গত তিন দিনে আওয়ামী লীগ দেশে আগুন সন্ত্রাস করেছে। তাতেই স্পষ্ট বোঝা যায়, বিগত ১৫ বছরে তারাই দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে এনসিপির এই নেতা আরও বলেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করা চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অনলাইনে কর্মসূচি দিয়ে তাদের উপস্থিতি দেখা যায় না। আর যারা রাস্তায় নামার চেষ্টা করে তারাও তিনটি করে মাস্ক পরেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

২ দিন আগে

মার্কিন চুক্তিকে 'দাসত্বমূলক' আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা

২ দিন আগে

ঢাকা উত্তরে আদিব-দক্ষিণে আসিফ, আরও ৩ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির

দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

৪ দিন আগে

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৪ দিন আগে