‘নির্বাচন কমিশনকে স্বাধীন, গণমুখী ও নিরপেক্ষ হতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক বিবৃতিতে নির্বাচন কমিশন কর্তৃক একতরফা আরপিও সংশোধনের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ওয়ার্কার্স পার্টি তাদের বিবৃতিতে জানিয়েছে, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করে একতরফা ও স্বেচ্ছাচারী পদ্ধতিতে যে নীতিমালা সংশোধন করা হয়েছে, তাতে স্পষ্ট হয় যে নির্বাচন কমিশন সরকারের অঙ্গুলিহেলনে চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, কমিশন জামানতের অর্থ বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করায় নির্বাচনে সাধারণ, নীতিবান, সৎ ও যোগ্য মানুষ প্রতিদ্বন্দ্বিতার বাইরে চলে যাবে। এর মাধ্যমে কালোটাকা, পেশিশক্তি ও লুটেরা রাজনীতির ধারাকে মদত দেওয়া হচ্ছে।

আসন্ন নির্বাচনের আগে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে চাইলে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে