প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
আজ শনিবার বেলা ১১টায় এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ।
এরশাদ বলেন, ‘বিমানবন্দর টার্মিনাল থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে তাঁকে আজ (শনিবার) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাঁকে শুক্রবার দুপুর ১২টার দিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তাঁর পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সন্দেহজনকভাবে সাবেক সচিব ইসমাইল হোসেনকে আটকের পর তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তাহলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
২ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
৩ দিন আগে
শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।
৩ দিন আগে