প্রতিবেদক, রাজনীতি ডটকম

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেওয়ার দাবি জানিয়েছে জুবায়েরের অনুসারী মাওলানা মামুনুল হক। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় তার পাশে ছিলেন।
সাদপন্থিরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা করে চারজনকে খুন করেছে দাবি করে মামুনুল হক বলেন, ‘তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে ভূমিকা পালন করছে। এই অপশক্তিকে প্রতিহত করা শুধু আলেম-ওলামাদের কাজ নয়, এটি রাষ্ট্র ও প্রশাসনেরও কাজ।’
সাদপন্থিদের হামলায় হতাহতের ঘটনায় আজকের (বুধবার) মধ্যে মামলা করা হবে জানিয়ে মামুনুল হক বলেন, আমরা সাদপন্থিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছি।
সাদপন্থিদের হামলায় হতাহতের পর তাদের ইজতেমা করার আর কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মামুনুল হক।
এরপরও সরকার সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলে তাদের অবস্থান কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আশা করছি সরকার সেই ভুল করবে না।
আগামীকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ময়দানে লংমার্চ কর্মসূচি হবে কি না, তা কাকরাইল মসজিদে গিয়ে আলোচনার পর ঘোষণা দেওয়া হবে বলেও জানান মামুনুল।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যদি আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে পারে...।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। খুনিদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
২ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
৩ দিন আগে