নেতাকর্মীদের অপেক্ষার অবসান, জনসভার মঞ্চে তারেক রহমান

সিলেট ব্যুরো
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৬: ৫৩
বৃহস্পতিবার দুপুর ১২টা ২৮ মিনিটে সমাবেশ মঞ্চে পৌঁছান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি সমাবেশ মঞ্চে পৌঁছান। প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ ছিল তারেক রহমানের অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

এর আগে গাড়িবহরে এয়াপোর্ট এলাকার গ্র্যান্ড সিলেটে তরুণদের সাথে অনুষ্ঠান শেষ করে লাল-সবুজের বাসে করে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা।

দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট শহর যেন উৎসবের নগরীতে রূপ নেয়। বৃহস্পতিবার সমাবেশকে কেন্দ্র করে আলিয়া মাদরাসার মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। জায়গার সংকুলান না হওয়ায় অনেককে মাঠের আশপাশের সড়ক ও ফুটপাতেও অবস্থান নিতে দেখা যায়। পুরো শহর জুড়েই রয়েছেন জনসাধারণ।

সকাল থেকেই নগরীর আম্বরখানা, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, মিরাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও এসব মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সমাজতন্ত্রের লড়াইয়ের অঙ্গীকার সিপিবির

শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রাম আরও জোরদার করার অঙ্গীকার করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

১ দিন আগে

নতুন এমপি-মন্ত্রীদের নিয়ে কর্মশালা শুরু বিএনপির

প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুই দিনের একটি কর্মশালা আয়োজন করেছে বিএনপি। কর্মশালায় সংসদের বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ সংসদ অধিবেশনের সময়কার করণীয় নিয়ে ধারণা দেওয়া হচ্ছে নবনির্বাচিত এমপিদের।

১ দিন আগে

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে বাদ জুমা বিক্ষোভ জামায়াতের

পোস্টে বলা হয়েছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল

১ দিন আগে

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা— দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ করেছিল জামায়াতে ইসলামী, তার রাজসাক্ষী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে মন্তব্য করেছেন নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

২ দিন আগে