প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির আরও ৩০২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ছাড়া ২৮ অক্টোবর থেকে এই পর্যন্ত বিভিন্ন মামলায় পুলিশ ১৩ হাজার ২১০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তিনি এসব তথ্য জানান।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা উল্লেখ করে এর প্রতিবাদে আগামীকাল রোববার ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালে সকলকে রাজপথ নামার আহ্বান জানিয়েছেন রিজভী।
তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল অনুষ্ঠিত হবে। এটি হবে শান্তিপূর্ণ হরতাল।
রিজভী বলেন, ৪৮ ঘণ্টার এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল, এই হরতাল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হরতাল, এই হরতাল হচ্ছে গণতন্ত্রকামী মানুষকে অন্যায়ভাবে জুলুম-নিপীড়ন-নির্যাতন করে ফরমায়েসী রায়ে শাস্তি যে ভয়ংকর এবং পৈশাচিক নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের হরতাল।
এই হরতাল অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই হরতাল।
তফসিল স্থগিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার কয়েকগুণ বিরোধী দলের নেতাকর্মীতে উপচে পড়েছে… মহাবিপর্য্য় সৃষ্টি হয়েছে। অনেককে আটকে রেখে মুক্তিপণ নিচ্ছে পুলিশ, নেতাকর্মীদের না পেয়ে তার স্বজন-আত্মীয়দের আটক করে মারদোর করছে পুলিশ। তাদের গ্রেপ্তার বাণিজ্যের লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা।
দেশে আইনের শাসনের মূল উৎপাটন করা হয়েছে। গায়েবি মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা দুঃসহ জীবন অতিবাহিত করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণকারী বিরোধী দলের নেতাকর্মীদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে… তাদের স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। আপনারা যে তফসিল ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন। নির্বাচন স্থগিত করে আগে পদত্যাগ করুন। অন্যথায় এই ফরমায়েসী এক তরফা নির্বাচন জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে