প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠেছে, সে দাবিকে অযৌক্তিক অভিহিত করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সরকারও এ ‘ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত’ নেবে না বলে প্রত্যাশা করছেন তিনি।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি এ ধরনের দাবিতে মোটেও ভীত নয়। বরং কোনো আঘাত এলে জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান তিনি। প্রয়োজনে সবাই ঢাকা এসে জাপাকে নিষিদ্ধের চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে রোববার বিকেল ও সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে যথাক্রমে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে জাতীয় পার্টি তাদের সব ধরনের অগণতান্ত্রিক আচরণের সহযোগী ছিল উল্লেখ করে দুটি দলই প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের মতোই জাপার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে।
এ প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ (ব্যান) করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি। তাই সন্ত্রাসবিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনি দাবি উঠতেই পারে না।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) লঙ্ঘনের জন্যও জাপাকে নিষিদ্ধ করা যাবে না বলে জানান শামীম হায়দার পাটোয়ারী। বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই।
‘তাই যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত-সন্ত্রস্ত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না,’— বলেন জাপা মহাসচিব।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে নিয়মতান্ত্রিক আন্দোলন করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।’
সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।
শুক্রবারের পর শনিবারও কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একাধিকবার হামলা হয়েছে। এ সময় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি নথিপত্রে আগুন দেওয়া হয়।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৭ ঘণ্টা আগে