প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ।’
রোববার (১৯ মে) দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়ে থাকে তার আলোকে সবসময় দায়িত্ব পালন করে পুলিশ। অতীতেও পুলিশ নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে পালন করেছে। সবার প্রশংসা কুড়িয়েছে। সামনেও তা অব্যাহত থাকবে।’
যারা অনেক বেশি কাজ করে তাদের ভুলত্রুটিও বেশি হয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘পুলিশ একটু বেশি কাজ করায় ভুলত্রুটি হতে পারে। তবে উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে।’
জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিরা সারাদেশে একযোগে আক্রমণ করে সক্ষমতার জানান দিয়েছিল। সেই ধৃষ্টতা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা।’
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
৭ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে