নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বাল্যবিয়ে ও শিশুশ্রম দূর করতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই।’
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রান্তিক পর্যায়ের শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার।’
এছাড়া সাক্ষাৎকালে শিশুশ্রম, বাল্যবিয়ে, শ্রম আইন, শিশু-কিশোরের মানসিক বিকাশ, নারীদের শিক্ষা, নারীর প্রতি সহিংসতাসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান নাটালি ম্যাকক্যুলি, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার ম্যানেজার ইলিজা কল্পনা, শিশুর সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে