প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এ কথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের ১৩ বছর বয়সী ছেলে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে অপহরণ ও হত্যার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অপ্রতিমকে হত্যার পর তার মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। মোবাইল ফোন চুরির জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিবি।
বিবৃতিতে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ২১ বছর বয়সী শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করা হয়। সিপিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নিজের মেসের বাসিন্দাদের হাতে আজমুল হত্যার শিকার হন। একই সঙ্গে শুক্রবার ও শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নাশকতা ঠেকাতে পুলিশি ব্যর্থতার সমালোচনা করেছে দলটি।
সিপিবির নেতারা বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দিচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য তুলে ধরে তারা বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর মধ্যে এখনো ২ হাজার ৩৮ শিশুর সন্ধান মেলেনি। তাদের ভাষ্য, প্রতিদিন গড়ে ১০ জনের বেশি শিশু নিখোঁজ হচ্ছে। একই সঙ্গে হত্যা, যৌন নিপীড়ন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধও বেড়েছে বলে তারা দাবি করেন।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রণালয়ের দায়িত্বে মনোযোগ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার আহ্বান জানান। তা না হলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া অপ্রতিম, আজমুল হোসেনসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিবি। নিখোঁজ ২ হাজার ৩৮ শিশুকে খুঁজে বের করতে পুলিশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গত কয়েক দিনে ঢাকায় বাসে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে দলটি।

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে
লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে