স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন: ডেপুটি স্পিকার

বাসস

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন বাস্তবায়নের লক্ষ্যে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

আজ রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনের বাজেট বিশ্লেষণ সহযোগিতার জন্য ‘আমাদের সংসদ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ ও রাশেদ খান মেনন অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের বাজেট কিভাবে আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গবেষণা করতে হবে। বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রত্যেক অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবন মান ও তাদের অর্থনৈতিক বিকাশ করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি।

উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় আব্দুল্লাহ নাদভী নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া ব্যাংক এশিয়া ও উন্নয়ন সম্বয়ের কর্মকর্তাগণ, অর্থনীতিবিদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

৫ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে