প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার সকালে মালিবাগ মোড় সংলগ্ন উড়াল সেতুর নিচে ১২ নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তাপস বলেন, ‘২০১৯ সালে ঢাকা শহরে সর্বোচ্চ (ডেঙ্গু) রোগী পাওয়া গেছিল এডিস মশার বিস্তারের কারণে। সে সময় এক লাখ ৫৫ হাজার রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, ২০১৯ সালকেও ছাড়িয়ে যাবে। আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম।
‘আমাদের জনবল, যন্ত্রপাতি, মান সম্পন্ন কীটনাশক মজুত রাখার—এসব কার্যক্রমের ফলশ্রুতিতে, আমাদের কাউন্সিলরা নিজেরা স্ব স্ব এলাকায় ঘুরে ঘুরে এবং আমাদের মশক বাহিনী সকলে মিলে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা সফলতার সঙ্গে সেই এডিস মশার বিস্তারকে নিয়ন্ত্রণ করতে পেরেছি,’ বলেন তিনি।
তাপস বলেন, ‘২০২৩ সালের তথ্য-উপাত্ত অনুসারে, ঢাকা শহরে দক্ষিণ ও উত্তর মিলে সর্বোচ্চ এক লাখ ১৩ হাজার রোগী পাওয়া গেছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালের থেকে আমরা ৪২ হাজারের মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি।’
ঢাকাবাসী যারা সচেতনতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাদের ও ধন্যবাদ জানান তাপস।
তাপস আরও বলেন, ‘এবারও পূর্বভাস রয়েছে যে, হয়তো গত বছরকেও ছাড়িয়ে যেতে পারে। গত বছরের একটি বৈশিষ্ট্য হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমরা ঢাকাবাসীর জন্য কাজ করি, আমরা ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সব প্রস্তুতি নিয়ে চলেছি।’
আগাম চিরুনি অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১০ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে