সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কোলাজ

৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির এই প্রার্থী ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুলকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ২৫৫টি পড়েছে মির্জা ফখরুলের পক্ষে। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নিয়ম ও নির্দেশনা তুলে ধরেন।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, সংসদ নেতা তারেক রহমান, প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন।

সরকারি দলের সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে ভোট দেন। ভোট দেওয়ার সময় অনেককে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায়। প্রথম দেড় ঘণ্টার মধ্যেই প্রায় সব ভোট পড়ে গেলেও নিয়ম অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চালু রাখা হয়।

ভোট শেষ হওয়ার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ফল ঘোষণা করা হয়। মির্জা ফখরুলের নাম ঘোষণার পর সরকারি দলের সংসদ সদস্যরা করতালি ও টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের নেতারা এগিয়ে এলে মির্জা ফখরুলও নিজের আসন ছেড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে ১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হলো। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ওই বছর বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে ভোট হয়েছিল। এরপর টানা সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement