ট্রাম্পের ওপর হামলা দুঃখজনক: শেখ হাসিনা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আমেরিকাকে গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের একটি রাষ্ট্রে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ওপর এমন হামলা দুঃখজনক।

চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরতে রবিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তার ওপর এ ধরনের হামলা করা, আমরা এটার নিন্দা জানাই অবশ্যই।

শেখ হাসিনা বলেন, আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে। আমরা তো গুলি খাওয়ায় অভ্যস্ত, অনবরতই খাচ্ছি। সেখানে একজন বিরোধী নেতাকে এভাবে গুলি করা...। অল্পের জন্য বেঁচে গেছেন। তার একেবারে কানের উপর দিয়ে গুলি চলে গেছে। যদি একটু এদিক-ওদিক হতো তিনি আর বাঁচতেন না।

তিনি আরও বলেন, এটা আমেরিকা মতো জায়গায় হয় কী করে? আমেরিকার মতো সভ্য দেশে এ ধরনের ঘটনা ঘটবে কেন? সেটা তো আমাদের একটা প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে হলে সরকারকে দায়ী করত। এক গ্রুপ সরকারকে দায়ী করত, আরেক গ্রুপ বলত যে নিজেই মারছি। এখানে লাগাম ছাড়া কথা বলা হয়। প্রেসিডেন্ট বাইডেনও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। যারা আমাদের কথায় কথায় এ রকম দোষ দেয় তারাও এখান থেকে শিক্ষা নিতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে