প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এখন নজরদারির সময় এসেছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে এসে তিনি এসব এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সপ্তাহের অন্যদিন ঘুরে দেখার সুযোগ হয় না। তাই চিন্তা করেছি শুক্রবার দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো ঘুরে দেখব। মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে একটি কেল্লা রয়েছে। এ ছাড়া রয়েছে লালবাগ কেল্লা। আমরা এগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, তা নিজের চোখে না দেখলে সংরক্ষণের নীতিমালা ঠিক করা যাবে না। এ বিষয়ে আমাদের নজরদারির সময় এসেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শন সেখানে রাখা সম্ভব হয় না। জাতীয় পর্যায়ে অনেকগুলোর গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মুন্সীগঞ্জ সদরের রাজা হরিশ চন্দ্রের দীঘি, মীরকাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোরা মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে