ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (মে ১২) গণভবনে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন।

বাংলাদেশে বিনিয়োগ করে বিশাল অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার ধরার সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলো রয়েছে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে থাকায় বাংলাদেশ বড় কেন্দ্রীয় বাজার হতে পারে।

২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় বাজারগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ইতালির সহযোগিতা চান।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

উভয় দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাগুলোকে খুঁজে বের করে তা কাজে লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা।

ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে অবৈধ অভিবাসী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে কেউ যাতে বিদেশ যেতে না পারে, সে জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বহু মানুষ ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনাটা দুঃখজনক।

শেখ হাসিনা বলেন, কেউ যাতে অবৈধভাবে বিদেশ যেতে না পারে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে।

ইতালিকে বৈধভাবে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাষ্ট্রদূতের মাধ্যমে সেদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে টেকনোলজি ট্র্যান্সফার, প্রতিরক্ষা ক্রয়সহ বিভিন্ন সেক্টরের আধুনিকায়নে সহযোগিতা করতে ইতালির আগ্রহের কথা জানান দেশটির রাষ্ট্রদূত। বাংলাদেশকে দ্বিতীয় স্যাটেলাইট সরবরাহে ইতালির আগ্রহের কথাও জানান তিনি।

দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে বাণিজ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

রোহিঙ্গা ইস্যুতে আলাপকালে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে সম্মানজনক প্রত্যাবর্তনেই এই সংকটের সমাধান এ বিষয়ে একমত হন তারা।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে