প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪ এ বাংলাদেশ বালক একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে। টেনিসের জন্য এই মুহূর্তে এটাই সবচেয়ে ভালো অনুভূতি। আমরা বয়সভিত্তিক টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি। আগামী দিনের একজন খেলোয়াড় তৈরির জন্য। সবকিছু ঠিক থাকলে টেনিস আরো এগিয়ে যাবে। আগামী দিনের জন্য এটা আমাদের ভালো সংবাদ। আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। প্লেয়ারদের পুষ্টিসহ অন্যান্য বিষয়ে ফেডারেশন এবং সংগঠকদের আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। টেনিসে বিরাট সম্ভাবনা আছে- যেটা দেখতে পাচ্ছি।
শুক্রবার ঢাকায় রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বালক এককে বাংলাদেশের কাব্য গায়েন এবং বালিকা এককে ভারতের নভি রেড্ডি ভুন্দিয়ালা চ্যাম্পিয়ন হয়েছে। তারা দুজনেই দ্বি-মুকুট লাভ করছে।
এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ১৩-১৭ মে ২০২৪ পর্যন্ত ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর চূড়ান্ত দিনে বালক এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে বাংলাদেশের কাব্য গায়েন ৬-২, ৭-৫ গেমে হংকংয়ের হিম ওয়াংকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাব্য গায়েন ও মুশফিকুর রহমান আপন জুটি বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে কাব্য গায়েন দ্বি-মুকুট লাভ করল।
এ সময় বাংলাদেশ টেনিস ফেডারশনের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, মো. মোতাহার হোসেন (সাজু), মো. সেলিম, মো. মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও কোষাধ্যক্ষ খালেদ আহমেদ ও বিটিএফ নির্বাহী কমিটির সদস্য মিসেস শিরিন আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
৮ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে