নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা’ বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি বিশেষজ্ঞ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ বহুপাক্ষিক অংশীজনের অংশগ্রহণে এক গোলটেবিল আলোচনায় অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন– কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. মাহমুদুর রহমান।

শনিবার (৪ মে) সন্ধ্যায় নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রতিনিধিদল। কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট বৈশ্বিক অংশীজন এবং কৃষি ব্যবসায়ীদের নিকট বাংলাদেশের কৃষিখাতের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস।

কৃষি গবেষণায় বিশ্বে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ এবং কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ গোলটেবিল আলোচনাটি সোমবার (৬ মে) অনুষ্ঠিত হবে। এতে অন্যান্যদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব ব্যাংক, গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিরা যোগ দেবেন।

বিগত দুই বছরে কৃষি খাতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ২০২২ সালে নেদারল্যান্ডসের ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চে প্রথমবারের মতো ‘বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা যেসব বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবিলা করতে ২০২৩ সালে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনটি রূপান্তরমূলক প্রকল্প গ্রহণের জন্য তহবিল অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষি খাতে বৈশ্বিক সহযোগিতার অংশ হিসেবে কানাডার কৃষি গবেষণায় শীর্ষস্থানীয় সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আলোকে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন, গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের চত্বরে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তিকেন্দ্র স্থাপন এবং ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির অফিস স্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা এ বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রযুক্তি ও জাত উদ্ভাবন নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ নিয়ে কার্যক্রম শুরু করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৫ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

৩ দিন আগে